ঢাকা | বঙ্গাব্দ

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগানোর মধ্যেই দায়িত্ব শেষ নয়। রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। আজ এখানে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে।
  • আপলোড তারিখঃ 13-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12355 জন
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালের গৌরনদী থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর খালের তীরে নারকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।


সকাল প্রায় ১০টায় প্রধানমন্ত্রী কর্মস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে প্রথম চারা রোপণ করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও একটি গাছের চারা রোপণ করেন।


উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগানোর মধ্যেই দায়িত্ব শেষ নয়। রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। আজ এখানে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, একটি শিশু যেমন জন্মের পর সবার যত্নে বেড়ে ওঠে, তেমনি একটি চারাকেও নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলেই পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগী পরিবারের নারীপ্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত সরিকল–বাটাজোর খালটি সম্প্রতি পুনঃখনন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও খালের পাড় সবুজায়নের অংশ হিসেবেই সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী