ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, ডিবি (দক্ষিণ) ওসি মুহাম্মাদ মাহবুবুল হক এবং কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলামের নির্দেশনায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরীর পাটগুদাম ব্রিজ, কালীবাড়ী রোড, রেলওয়ে স্টেশন মোড়, গাঙ্গীনাপাড়, আলীয়া মাদ্রাসা মোড় এবং হাজী কাশেম আলী কলেজ মাঠ এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাসুদ হোসেন (২১), মো. রমজান (২০), অর্নব (২৩), শিমুল (১৯), বাদশা মিয়া (১৯), তুহিন (২৮), হৃদয় (১৯), মো. আপন (২০) ও রানা মিয়া (৩২)। তাদের সবাই ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের তথ্যমতে, গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত মোট ৪৯ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশেরদাবি, ডিবিওথানাপুলিশেরএযৌথঅভিযানেরফলেনগরবাসীরমধ্যেস্বস্তিফিরেএসেছেএবংআইনশৃঙ্খলারক্ষায়পুলিশেরপ্রতিসাধারণমানুষেরআস্থাআরওসুদৃঢ়হয়েছে।