ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সফল করতে ৬ কমিটি গঠন

বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 10-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6153 জন
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সফল করতে ৬ কমিটি গঠন ছবির ক্যাপশন: গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে রয়েছে সমন্বয় কমিটি।

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়ে রোববার ( আগস্ট) একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে রয়েছে সমন্বয় কমিটি

প্রশাসন বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে গঠন করা হয়েছে ডকুমেন্টেশন রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি

সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে রয়েছে আমন্ত্রণপত্র বিতরণ প্রাপ্তি যাচাই কমিটি

কমিটি অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে গঠন করা হয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি এছাড়া আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে রয়েছে অভ্যর্থনা কমিটি

অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী এসব কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে পারবে। অফিস আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো দ্রুত সভা করে নিজ নিজ কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

ছাড়া উপকমিটির আহ্বায়করা তাদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত সময় স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী