ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহ দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃত্বে সাগর-তপু

নবগঠিত কমিটিতে হাসনাত জামান সাগরকে আহ্বায়ক এবং মুশফিকুল হক তপুকে সদস্য সচিব করা হয়েছে। রাশেদুল ইসলাম রাশেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মো. শাহজাহান ও আমিনুল ইসলাম চঞ্চলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 01-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1671 জন
ময়মনসিংহ দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃত্বে সাগর-তপু ছবির ক্যাপশন: ১৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ১৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩০ আগস্ট সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এমপি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক . কেএমআই মন্টি কমিটিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে হাসনাত জামান সাগরকে আহ্বায়ক এবং মুশফিকুল হক তপুকে সদস্য সচিব করা হয়েছে। রাশেদুল ইসলাম রাশেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মো. শাহজাহান আমিনুল ইসলাম চঞ্চলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক হাসনাত জামান সাগর বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে একটি আত্মমর্যাদাশীল স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ধারণ করেসবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সর্বদা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ জনগণের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী