ঢাকা | বঙ্গাব্দ

ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
  • আপলোড তারিখঃ 28-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10308 জন
ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন: ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলামের নির্দেশনায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ, গাঙ্গিনাপাড়া ও রেলস্টেশন এলাকা থেকে পারভেজ ওরফে পাপ্পু আহম্মেদ (২৫), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. আহাদ (২০), মো. সাগর ওরফে হৃদয় হোসেন সাগর (২৩), মো. বাপ্পি (৪৯), আমিরুল (৩৫), মনিরুজ্জামান ওরফে মনির (৩৮) এবং রিপন চন্দ্র দে (৩৪)-কে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গত তিন দিনে ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত মোট ২৪ জন ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের সমন্বিত এ অভিযানের ফলে নগরীতে ছিনতাই দমনে ইতিবাচক প্রভাব পড়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী