ঢাকা | বঙ্গাব্দ

একই পরিবারের চারজন খুন: সন্দেহভাজন ২ জন আটক

শনিবার রাতে তালাবদ্ধ বাড়ির তালা ভেঙে পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের কয়েকদিন ধরে বাইরে দেখা না যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।
  • আপলোড তারিখঃ 23-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3993 জন
একই পরিবারের চারজন খুন: সন্দেহভাজন ২ জন আটক ছবির ক্যাপশন: শিক্ষকসহ পরিবারের ৪ সদস্যের লাশ উদ্ধার


রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

শনিবার রাতে তালাবদ্ধ বাড়ির তালা ভেঙে পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের কয়েকদিন ধরে বাইরে দেখা না যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও সিআইডি সূত্রে জানা গেছে, গণপতি চক্রবর্তীর মরদেহ বাড়ির ছাদ থেকে, তাঁর স্ত্রী ও মেয়ের মরদেহ সিঁড়ি থেকে এবং ছেলের মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। ঘরের আসবাবপত্র ও জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি ডাকাতির সঙ্গে জড়িত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও সিআইডি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে একই পরিবারের চারজনের এমন নৃশংস মৃত্যুতে রংপুরে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী