ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাদ আসর শহরের কাঁচিঝুলি সাহেব কোয়ার্টার জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে হালকা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক হাসনাত জামান সাগর, সদস্য সচিব মুশফিকুল হক তপু, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক মো. আলী রিপন আকন্দ, সদস্য সচিব সৈয়দ মো. মজনু, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবু ও কে এম এ জব্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এএইচএম আরমান, মাসুদ রানা, আনন্দসহ জেলা ও মহানগর প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।
কর্মসূচিতে বক্তারা মরহুম সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং দেশ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।